আইপিএল ২০২৬: টানা ব্যর্থতায় নার্ভাস হয়ে পড়েছিলাম, বললেন বিরাট কোহলি
বেঙ্গালুরু, ১৩ মে: পরপর দুই ম্যাচে শূন্য রানে আউট হওয়ার পর কিছুটা নার্ভাস হয়ে পড়েছিলেন বলে জানান বিরাট কোহলি। তবে খারাপ সময় থেকেও অনেক কিছু শেখা যায় বলেও মন্তব্য করেন তিনি।
বুধবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে দুরন্ত ইনিংস খেলেন কোহলি। ৬০ বলে অপরাজিত ১০৫ রান করেন তিনি। তাঁর ইনিংসের সাহায্যে ছয় উইকেটে ম্যাচ জেতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
এই জয়ের ফলে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে বেঙ্গালুরু। পাশাপাশি কোহলির শতরান দলকে আত্মবিশ্বাসও বাড়িয়ে দিয়েছে বলে মনে করছে দল।
আমি শ্রেয়া ব্যানার্জি, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। ক্রীড়া বিষয়ক লেখালিখিতে আগ্রহী। বর্তমানে NSOU-এর learner হিসেবে অবিরত -র সঙ্গে কাজ শিখছি।