নিজের মূল্য প্রমাণ করতে হলে সেই জায়গা আমার নয়: বিরাট কোহলি
বেঙ্গালুরু, ১৫ মে: ক্রিকেট এখনও ভীষণ ভালোবাসেন বিরাট কোহলি। তাই আগামী বিশ্বকাপেও খেলার লক্ষ্য রয়েছে তাঁর। তবে নিজের মূল্য বা গুরুত্ব বারবার প্রমাণ করতে হয় এমন জায়গায় থাকতে চান না বলেও স্পষ্ট জানান ভারতীয় তারকা ব্যাটার।
আরসিবির পডকাস্টে কোহলি বলেন, তিনি সবসময় এমন পরিবেশে থাকতে পছন্দ করেন যেখানে তাঁর অবদানকে গুরুত্ব দেওয়া হয়। নিজের মূল্য নিয়ে বারবার প্রশ্ন উঠুক, সেটা তিনি পছন্দ করেন না। এছাড়াও দলে একজন খেলোয়াড়ের ভূমিকা বারবার বদলে যাওয়াও তাঁর অপছন্দ বলে জানান কোহলি।
আমি শ্রেয়া ব্যানার্জি, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। ক্রীড়া বিষয়ক লেখালিখিতে আগ্রহী। বর্তমানে NSOU-এর learner হিসেবে অবিরত -র সঙ্গে কাজ শিখছি।