CGL 2026 পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করছো এসএসসি (Staff Selection Commission)
ভ্যাকেন্সি সহ বিস্তারিত খবর।
স্টাফ সিলেকশন কমিশন ইন্ডিয়া প্রতিবছর এর ন্যায় এবছর ও তাদের Combined Graduate Level Examination(CGL) এর নোটিফিকেশন বের করেছে। মোট গ্রুপ B ও গ্রুপ C ভ্যাকেন্সি সংখ্যা ১২ হাজার এর বেশি।

আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২১মে থেকে চলবে ২২ জুন অবধি। কারেকশান উইন্ডো খোলা থাকবে ২৯ জুন থেকে ১ জুলাই পর্যন্ত। এসএসসি এর পরীক্ষায় অংশগ্রহণ এর জন্য প্রার্থীদের বয়স হতে হবে ১৮-৩২ বছর এর মধ্যে, এবং শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম গ্রাজুয়েট । ফর্ম ফী ১০০ টাকা ধার্য করা হয়েছে। আবেদন করা যাবে অনলাইন এ SSC এর অফিসিয়াল ওয়েবসাইট ssc.gov.in - এ।Tier 1 পরীক্ষা হবে অগাস্ট থেকে সেপ্টেম্বর এর মধ্যে এবং Tier 2 পরীক্ষা হবে ডিসেম্বর মাসে। মোট ১০০ নম্বর এর Tier 1 কম্পিউটার বেসড পরীক্ষায় থাকে জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল অ্যাপটিটুড, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটুড এবং কম্প্রিহেনসিভ ইংলিশ।
নিচে পরীক্ষায় আবেদন এর লিংক দেয়া হলো
https://ssc.gov.in/api/attachment/uploads/masterData/NoticeBoards/Notice_of_adv_cgl_2026.pdf
সারিকা বেগম
সারিকা NSOU PG Journalism এর ছাত্রী, কন্টেন্ট রাইটার, RJ ও ভিডিও এডিটর। বীরভূমের এই বিটি ভালোবাসে নাচ, গান ও সিনেমা। তার পছন্দের বিট হল বিনোদন, শিক্ষা, কেরিয়ার ও অনুসন্ধানী সাংবাদিকতা।