প্রতিশ্রুতি মতোই জুন থেকে সরকারি বাসে মহিলাদের ভাড়া ‘ফ্রি’প্রতিশ্রুতি মতোই জুন থেকে সরকারি বাসে মহিলাদের ভাড়া ‘ফ্রি’
ক্ষমতায় আসার প্রথম সপ্তাহেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের পথে হেঁটে ঘোষণা করেছে যে ১ জুন, ২০২৬ থেকে পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্য পরিবহন বাসে মহিলাদের সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াতের সুবিধা দেওয়া হবে।
প্রতিবেদন: অয়ন্তিকা সান্যাল-
ক্ষমতায় এসেই আগামী ১ জুন থেকে নবান্নে সাংবাদিক বৈঠকে রাজ্যের নতুন মুখমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী প্রশাসনিক কর্তাদের স্পষ্ট নির্দেশ দেন - ১লা জুন, ২০২৬ থেকে রাজ্যের সমস্ত সরকারি বাসে মহিলা যাত্রীদের সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা করতে হবে | বিজেপির নির্বাচনী ইশতেহারের "ভরসার শপথ"- এ এই প্রতিশ্রুতি ছিল অন্যতম প্রধান অঙ্গীকার | এপ্রিলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্বয়ং এই প্রকল্পের ঘোষণা করেছিলেন |
এই প্রকল্পটি বিজেপির বৃহত্তর মহিলা কল্যাণ পরিকল্পনার একটি অংশ | রাজ্যের পরিবহন দপ্তরের সংশ্লিষ্ট সূত্র মারফত জানানো হয়েছে যে এই নিখরচায় যাতায়াতের সুবিধা মূলত রাজ্য সরকার পরিচালিত ও পরিবহন নিগমের বাসগুলির ক্ষেত্রেই প্রযোজ্য হবে |
মূলত এই উদ্যোগের দ্বারা নিত্যযাত্রী মহিলাদের প্রাত্যহিক যাতায়াতের খরচ কমানো এবং পাশাপাশি জনপরিবহন ব্যবস্থায় মহিলাদের অংশগ্রহণ, সুরক্ষা ও স্বাচ্ছন্দ বৃদ্ধি করা এই সরকারের উদ্দেশ্য| প্রতিদিন কাজের তাগিদে বা পড়াশোনার জন্য যেই মহিলাদের অনেকটা পথ বাসে করে পারি দিতে হয়, তাদের মাসিক বাজেটে এই পদক্ষেপ একটি গুরুত্বপূর্ণ ভাবে স্বস্তির ভূমিকা পালন করবে বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা |

সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি, কবে থেকে? বড় ঘোষণা সরকারের | kolkata TV
আগামী ১ জুন থেকে এই নিয়ম সুষ্ঠুভাবে কার্যকর করার জন্য পরিবহন নিগমগুলিকে ইতিমধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশিকা দেওয়া হয়েছে | মহিলা যাত্রীদের ক্ষেত্রে কিভাবে টিকিট চেকিং হবে বা হিসেব রাখা হবে, তার রূপরেখাও চূড়ান্ত করা হচ্ছে | রাজনৈতিক মহলের মতে সরকারি বাসে সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াতের এই উদ্যোগ বাংলার মহিলাদের প্রাত্যাহিক জীবনে এক অনন্ত ইতিবাচক পরিবর্তন আনতে চলেছে |
Bio: অয়ন্তিকা NSOU PG Journalism এর ছাত্রী, প্রাক্তন জনসংযোগ (PR) পরামর্শদাতা, লেখিকা ও সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজিস্ট। পেশাগত জগতের বাইরে তিনি বই পড়তে, রান্না করতে, ভ্রমণ করতে এবং সৃজনশীল কনটেন্ট তৈরি করতে ভালোবাসেন। একজন সংবাদকর্মী হিসেবে সমাজ ও জনকল্যাণ, সংস্কৃতি ও ঐতিহ্য, অপরাধ এবং বাণিজ্য— এই বিষয়গুলোতে রিপোর্টিং করা তাঁর বিশেষ পছন্দের।