পাল্টে গেল ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন এর আবেদন এর সময়সীমা। সঙ্গে বৃদ্ধি বয়সসীমা।
West Bengal College Service Commision ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে, সরকারি মদতপুষ্ট কলেজ গুলিতে স্থায়ী পদে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ এর বিজ্ঞপ্তি প্রকাশ করে। প্রাথমিক ভাবে এই আবেদন প্রক্রিয়ার সময়সীমা নির্ধারিত হয় ১৫ এপ্রিল অবধি। পরবর্তীতে প্রার্থীদের অনুরোধে ১৬ মে অবধি আবেদন এর সময়সীমা বাড়ানো হয়। ৪ মে রাজ্যে বিধানসভা ভোট এ পালাবদল এর পর সরকারি নিয়োগ ক্ষেত্রে বয়সের ছাড় পরিবর্তন এর এক বিরাট আলোচনা চলতে থাকে।

WBCSC Current Notification
রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন সমস্ত সরকারি নিয়োগে আবেদন এর বয়স সীমা ৫ বছর বাড়ানো হবে। অর্থাৎ গ্রুপ এ পদে ৪১ বছর বয়স অবধি সাধারণ প্রার্থীরা আবেদন যোগ্য। এই ঘোষণার পর পেরিয়ে গেছে বেশ কিছুদিন। অনেক নিয়োগ ক্ষেত্রে বয়স সীমা পরিবর্তন হলেও WBCSC এর তরফ থেকে কোনো অফিসিয়াল নোটিশ দেয়া হয়নি। অবশেষে গতকাল ১৮ মে কলেজ সার্ভিস কমিশন এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে ২টি বিষয় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে
- 1. পশ্চিম বঙ্গ সরকারের এর বর্তমান অনুমোদন অনুযায়ী আবেদনকারীর ১/১/২০২৬ অনুযায়ী বয়সসীমা ৪৫ বছর অবধি বাড়ানো হয়েছে।
- 2. আবেদন এর শেষদিন ১৫মে থেকে ১৮ জুন অবধি বাড়ানো হয়েছে।
এই বিজ্ঞপ্তি অনুযায়ী অন্যান্য সমস্ত নিয়মাবলী অপরিবর্তিত থাকছে।
ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন এর এই নিয়োগে আবেদন করতে চাইলে প্রার্থীদের
- 1. মাস্টার্স এ ৫৫% (জেনারেল) এবং ৫০% (সংরক্ষিত) নম্বর প্রযোজ্য।
- 2. সংশ্লিষ্ট বিষয়ে NET/SET/SLET বা সমমানের কোনো পরীক্ষা উত্তীর্ণ।
- 3. PHD ডিগ্রিধারী (NET/SET /SLET ব্যতিরেকে)
- 4. LANGUAGE PROFICIENCY
জেনারেল প্রাথীদের ফর্ম ফী ২৫০০ টাকা এবং সংরক্ষিত প্রার্থীদের ফী ১২৫০ টাকা নিয়োগ সংক্রান্ত অন্যান্য সমস্ত জানতে হলে নিচের দেয়া অফিসিয়াল নোটিফিকেশন লিংক এ ক্লিক করুন
https://www.wbcsconline.in/UploadDocument/Notice/745/Advertisement.pdf
সারিকা বেগম
সারিকা NSOU PG Journalism এর ছাত্রী, কন্টেন্ট রাইটার, RJ ও ভিডিও এডিটর। বীরভূমের এই বিটি ভালোবাসে নাচ, গান ও সিনেমা। তার পছন্দের বিট হল বিনোদন, শিক্ষা, কেরিয়ার ও অনুসন্ধানী সাংবাদিকতা।