Obiroto - খবর চলতেই থাকে
Obiroto

খবর চলতেই থাকে

Home দেশ রাজ্য বিদেশ বিনোদন খেলাধুলা শরীর স্বাস্থ্য টেক ফিচার গল্প
৬ পেরিয়ে ৭। নতুন পে কমিশন গঠন এর অনুমোদন দিলো পশ্চিমবঙ্গ সরকার। আশাবাদী রাজ্য সরকারি কর্মচারীরা
19 May, 2026 1 মিনিট

৬ পেরিয়ে ৭। নতুন পে কমিশন গঠন এর অনুমোদন দিলো পশ্চিমবঙ্গ সরকার। আশাবাদী রাজ্য সরকারি কর্মচারীরা

 পরিবর্তিত পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ বঙ্গবিজেপি তাদের দ্বিতীয় ক্যাবিনেট বৈঠক সম্পন্ন করলো।বৈঠক শেষে প্রেস কনফারেন্স এর মাধ্যমে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পল সর্বসমক্ষে ঘোষণা করলেন বেশ কিছু নতুন পদক্ষেপ।  তাদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো ৭ম পে কমিশন অনুমোদন। তিনি বলেন: “রাজ্য সরকারি কর্মী, বোর্ড, নিগম, স্থানীয় সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীদের বেতন কাঠামো সংশোধনের লক্ষ্যে সপ্তম বেতন কমিশন গঠনে অনুমোদন দেওয়া হয়েছে।”

পুরমন্ত্রী অগ্নিমিত্রা পল

অর্থাৎ সহজ ভাষায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্ত্রীসভা বঙ্গে ৭ম পে কমিশন গঠন এর নীতিগত অনুমোদন দিয়েছে। এর ফলে পশ্চিম বঙ্গের সমস্ত রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী, বিধি বদ্ধ প্রতিষ্ঠান এর কর্মচারীদের বেতন বৃদ্ধি হবে। যদিও কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের বেতনের সাথে ফারাক থেকে যাবে অনেকটাই। রাজ্যে বর্তমানে রোপা ২০১৯ অর্থাৎ ৬ (ষষ্ঠ) পে কমিশন লাগু আছে। ভোট এর আগে প্রতিশ্রুতি মতো নতুন পে কমিশন অনুমোদন এ সবুজ সংকেত পেয়ে অধিকাংশ সরকারি কর্মচারী খুশি।বিভিন্ন ওয়েবসাইট এ ৭ম পে কমিশন ক্যালকুলেটর ও ইতিমধ্যে বহু চর্চিত বিষয়। কিন্তু নতুন কমিশন কখন সরাসরি লাগু হবে তা নিয়ে মনে শঙ্কা থেকেই যায়। আজকের ক্যাবিনেট বৈঠক এ অন্যান্য উল্লেখযোগ্য সিদ্ধান্ত ছিল পূর্ববর্তী আর্থিক সহায়তা স্কিম বহাল রাখা, ১ জুন থেকে মহিলাদের সরকারি বাস যাত্রা ফ্রি, ধর্মীয় আর্থিক সহায়তা সংক্রান্ত আলোচনা। যদিও বহু উপেক্ষিত মহার্ঘ ভাতা বা DA নিয়ে আজ কোনো আলোচনা হয়নি। পুরমন্ত্রী অগ্নিমিত্রা পল জানান তাদের আজকের বৈঠক এ DA আলোচ্য বিষয় গুলির মধ্যে ছিল না। 

সারিকা বেগম

সারিকা NSOU PG Journalism এর ছাত্রী, কন্টেন্ট রাইটার, RJ ও ভিডিও এডিটর। বীরভূমের এই বিটি ভালোবাসে নাচ, গান ও সিনেমা। তার পছন্দের বিট হল বিনোদন, শিক্ষা, কেরিয়ার ও অনুসন্ধানী সাংবাদিকতা।

ফেসবুকে শেয়ার করুন টুইটারে শেয়ার করুন

সম্পর্কিত খবর